ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
‘আগামী অর্থবছরে শিক্ষার বাজেট ১ লাখ ২৩ হাজার কোটি টাকা’
নিজস্ব প্রতিবেদক: আগামী অর্থবছরে শিক্ষা খাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরভাতার অর্থ পরিশোধেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরে শিক্ষা খাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ। তবে আসন্ন অর্থবছরে শিক্ষা খাতের জন্য সর্বোচ্চ বাজেট নির্ধারণ করা হয়েছে। টাকার অঙ্কে এ বরাদ্দ হবে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা।
তিনি আরও জানান, ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অর্থ পাননি, তাদের অবসরভাতা প্রদান কার্যক্রম আবারও চালু করা হবে। এ উদ্দেশ্যে সরকার ২ হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ দিয়েছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগামী এক মাসের মধ্যেই এ সংক্রান্ত কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, অতীতে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে কয়েক হাজার কোটি টাকা তসরুপের ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে আটকে থাকা অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বঞ্চিত শিক্ষকরা তাদের প্রাপ্য সুবিধা দ্রুত পেতে পারেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা