ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চলতি বছরেই শিক্ষার্থীদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও মিড ডে মিল চালুর ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেস বিতরণ শুরু হবে এবং চলতি বছরের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেড়েছিল। বর্তমান সরকার শিশুদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং তাদের বিদ্যালয়মুখী রাখতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, শিক্ষাকে আরও আনন্দময় ও আকর্ষণীয় করতে খেলাধুলাকে শিক্ষাক্রমের সঙ্গে যুক্ত করা হবে। সরকার এমন পরিবেশ তৈরি করতে চায়, যেখানে শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য এনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে শিশুদের হাত ধরেই। এজন্য প্রয়োজন আনন্দময়, সৃজনশীল এবং মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়া ও সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি আত্মনির্ভর বাংলাদেশ বিনির্মাণে শিশুদের উপযুক্তভাবে প্রস্তুত করাও জরুরি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি