ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জ্বালানি চাহিদা মেটাতে ৫ কার্গো এলএনজি কিনছে সরকার

২০২৬ জুন ০৪ ১১:০৭:৪৮

জ্বালানি চাহিদা মেটাতে ৫ কার্গো এলএনজি কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদিত হয়েছে।

বুধবার (৩ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সুইজারল্যান্ড থেকে ২ কার্গো, যুক্তরাজ্য থেকে ২ কার্গো এবং সিঙ্গাপুর থেকে ১ কার্গো এলএনজি কেনা হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ (আরএফকিউ-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে তিন কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ২৬-২৭ জুনের জন্য ২৬তম কার্গো, ৩০ জুন-১ জুলাইয়ের জন্য ২৭তম কার্গো এবং ৬-৭ জুলাইয়ের জন্য ২৮তম কার্গো এলএনজি আমদানি করা হবে।

এর মধ্যে এক কার্গো এলএনজি সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং দুই কার্গো সরবরাহ করবে যুক্তরাজ্যভিত্তিক টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড। এই তিন কার্গো এলএনজি কিনতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৭২ কোটি ২১ লাখ ১৮ হাজার ৭৮৪ টাকা (এআইটিসহ)।

একই বৈঠকে সুইজারল্যান্ড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই দুই কার্গোর মোট ব্যয় এখনো চূড়ান্ত করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুইজারল্যান্ডের এসওসিএআর ট্রেডিং এসএ সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ এবং এফআরএসইউ স্থাপনের আগ্রহ প্রকাশ করে প্রস্তাব জমা দেয়।

এর আগে গত বছরের ২০ ডিসেম্বর অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসওসিএআর ট্রেডিং এসএ থেকে স্বল্পমেয়াদে ২০২৬ সালে এলএনজি সরবরাহের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন পায়।

স্পট মার্কেটের তুলনায় তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জি-টু-জি ভিত্তিতে এলএনজি সংগ্রহের অংশ হিসেবে এসওসিএআর ট্রেডিং এসএ থেকে দুই কার্গো এলএনজি আমদানির দরপ্রস্তাব জাপান-কোরিয়া মার্কেট (জেকেএম) ফরমুলা অনুযায়ী প্রতি এমএমবিটিইউতে জেকেএমের সঙ্গে অতিরিক্ত ০.১২৫ মার্কিন ডলার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতিটি কার্গোতে এলএনজির পরিমাণ ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে কমল সোনার দাম, ভরি কত?

দেশের বাজারে কমল সোনার দাম, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: সোনাপ্রেমীদের জন্য স্বস্তির খবর। দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ... বিস্তারিত