ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জিয়াউর রহমানের পথেই হাঁটছেন তারেক রহমান: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন মহলে জামায়াতে ইসলামীকে নিয়ে অতিরঞ্জিত আলোচনা তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, সে সময় এমন ধারণা ছড়ানো হয়েছিল যে জামায়াতই সবচেয়ে বেশি ভোট পেতে পারে, এমনকি তিনিও নিজের আসনে পরাজিত হতে পারেন বলে প্রচার করা হয়েছিল।
বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিআইবি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শেষ পর্যন্ত দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপিকেই সমর্থন দিয়েছে। তার ভাষায়, বিএনপি দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান সব দল ও মতের মানুষের মধ্যে পুনর্মিলনের (রিকনসিলিয়েশন) উদ্যোগ নিয়েছিলেন। তিনি কখনো বাংলাদেশকে কোনো দেশের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাননি। বর্তমানেও বাংলাদেশ আধিপত্যবাদ ও বহিরাগত প্রভাবমুক্ত থেকে এগিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিবের মতে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জিয়াউর রহমান দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং জাতিকে নিজের অস্তিত্বের জানান দিয়েছিলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জিয়াউর রহমানের আদর্শ ও পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি
- ৭ জুন থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি, বাড়ছে চলাচলের সময়