ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
ডুয়া ডেস্ক: এতদিন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে ব্যবহারকারীদের কোনো অর্থ খরচ করতে হতো না। তবে ভবিষ্যতে এই পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা অর্থের বিনিময়ে অতিরিক্ত সুবিধা দেওয়ার লক্ষ্যে নতুন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালুর পরিকল্পনা করছে। বিজ্ঞাপন থেকে আয়ের পাশাপাশি বিকল্প রাজস্ব উৎস তৈরির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি ‘ইনস্টাগ্রাম প্লাস’, ‘ফেসবুক প্লাস’ এবং ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে তিনটি নতুন সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে এসব সেবা সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন কনটেন্ট নির্মাতা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার ব্যবহারকারীরা। প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে, ইনস্টাগ্রাম ও ফেসবুক প্লাস ব্যবহারে মাসিক খরচ হবে ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার এবং হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য গুনতে হবে ২ দশমিক ৯৯ ডলার।
নতুন এই সাবস্ক্রিপশন সেবাগুলোতে ব্যবহারকারীরা পাবেন বাড়তি কিছু সুবিধা। এর মধ্যে রয়েছে প্রোফাইল আরও আকর্ষণীয়ভাবে কাস্টমাইজ করার সুযোগ, বিশেষ অ্যানিমেটেড রিঅ্যাকশন, স্টোরির বিস্তারিত অ্যানালিটিকস এবং বিভিন্ন এক্সক্লুসিভ ফিচার। তবে মেটা স্পষ্ট করেছে, এই ‘প্লাস’ সেবাগুলো তাদের বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবার বিকল্প নয়; বরং সেটি আলাদাভাবে পরিচয় যাচাই, নিরাপত্তা এবং গ্রাহক সহায়তার জন্য চালু রয়েছে।
মেটার পণ্য বিভাগের প্রধান নাওমি গ্লেইট জানিয়েছেন, ভবিষ্যতে এসব সাবস্ক্রিপশন সেবায় আরও নতুন ফিচার যুক্ত করা হবে। পাশাপাশি ‘মেটা ওয়ান’ নামে একটি নতুন ব্র্যান্ডের অধীনে কোম্পানির সব ধরনের সাবস্ক্রিপশন সেবা একত্র করার পরিকল্পনাও রয়েছে। বছরের শুরু থেকেই মেটা এই ধরনের সেবার ইঙ্গিত দিয়ে আসছিল এবং ইতোমধ্যে সীমিত পরিসরে তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে প্রিমিয়াম সুবিধা গ্রহণের প্রবণতা দ্রুত বাড়ছে। সেই বাস্তবতাকে সামনে রেখেই মেটা তাদের জনপ্রিয় সেবাগুলোর জন্য নতুন সাবস্ক্রিপশন মডেল চালুর পথে এগোচ্ছে। এটি বাস্তবায়িত হলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরন ও অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)