ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছেন একদল শিক্ষার্থী। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আয়োজকদের অভিযোগ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন মন্তব্য করেছেন। তার ওই বক্তব্যের প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
তাদের দাবি, এ ধরনের বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ। আন্দোলনকারীদের ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করতে পারলে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তথাকথিত ‘হাইব্রিড বিজনেস’ বা লাগামহীন বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে আর কার্যকর নিয়ন্ত্রণ থাকবে না।
একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশের কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের অস্থায়ী কমিশনে পরিণত হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করে উচ্চশিক্ষার পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার অপচেষ্টার অংশ হিসেবেই এ ধরনের মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
আয়োজকরা জানান, সন্ধ্যার এই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ঐতিহ্য রক্ষার দাবিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা সবাইকে এই ‘ষড়যন্ত্র ও অপপ্রচারের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ