ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ আখ্যা দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। তিনি বলেছেন, বাংলাদেশের বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান এখনো দেশের যেকোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক বেশি। এমনকি নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে তিনি এখনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে মনে করেন না বলেও মন্তব্য করেন।
শুক্রবার (২৯ মে) বিকেলে নিজের ফেসবুক পোস্টে ড. কামরুল হাসান মামুন এসব কথা লেখেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমিতো ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি কোচিং সেন্টার: ববি হাজ্জাজ’ এই মন্তব্যে তিনি খুব বেশি বিস্মিত হতেন না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান যে নিম্নমুখী হচ্ছে, সে বিষয়টি তিনি দীর্ঘদিন ধরেই বলে আসছেন। তবে ‘নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যে গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার কানাকড়িও করে না’ এই বক্তব্যকে তিনি অত্যন্ত আপত্তিকর বলে উল্লেখ করেন।
তিনি লেখেন, একজন শিক্ষামন্ত্রী হয়েও বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণের যোগ্যতা না থাকা অত্যন্ত দুঃখজনক। ববি হাজ্জাজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন বলেই সেটিকে বড় করে দেখেছেন বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, বাংলাদেশের সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নিরপেক্ষভাবে মূল্যায়ন করার সক্ষমতার অভাব এই বক্তব্যের মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে।
ড. মামুন আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এখনো দেশের যেকোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক ঊর্ধ্বে। নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় উন্নতি করলেও সেগুলো এখনো প্রকৃত অর্থে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়নি বলে তার মত। তিনি অভিযোগ করেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড শিল্পকারখানার মালিকের মতো আচরণ করে প্রতিষ্ঠান থেকে অর্থ বের করে নিচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
তিনি লেখেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো মৌলিক বিষয়ের অভাব রয়েছে এবং গবেষণার উপযুক্ত পরিবেশও তৈরি হয়নি। শিক্ষকরা সারা বছর ক্লাস নেওয়াতেই ব্যস্ত থাকেন, গবেষণার জন্য পর্যাপ্ত সময় বা ছুটি পান না। শক্তিশালী পিএইচডি বা পোস্ট-ডক্টরাল গবেষণা কার্যক্রমের অভাবের কথাও তুলে ধরেন তিনি। শুধু গবেষণাপত্রের সংখ্যা নয়, কোন মানের জার্নালে প্রকাশিত হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
তবে তিনি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভাজনের পক্ষে নন বলেও জানান। তার মতে, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ই যেন প্রকৃত অর্থে মানসম্মত বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, সেটিই হওয়া উচিত লক্ষ্য। কারণ একটি দেশের উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের মানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘ডুবন্ত জাহাজ’ উল্লেখ করে তিনি বলেন, এর জন্য সরকার ও নীতিনির্ধারকরাই দায়ী। শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাবের সমালোচনা করে তিনি বলেন, একদিকে শিক্ষক নিয়োগে রাজনীতিকরণের অভিযোগ তোলা হয়, অন্যদিকে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়। তার মতে, এ ধরনের দ্বিচারিতা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, বাংলাদেশে এখনো প্রকৃত অর্থে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি, কারণ বিশ্ববিদ্যালয় হতে হলে সব নিয়ম ও মানদণ্ড হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বক্তব্য দেওয়ার আগে ববি হাজ্জাজ আরও প্রস্তুতি নিয়ে কথা বলবেন। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জন্মস্থান এবং এখানকার অনেক শিক্ষক এখনো বিশ্বমানের গবেষণা করছেন। যদিও এ ধরনের গবেষকের সংখ্যা কমে যাচ্ছে, আর এর জন্য নীতিনির্ধারকদেরই দায়ী করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা