ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দীর্ঘদিনের। তবে এ বিষয়ে চলমান আইনি জটিলতা নিরসন হলে একসঙ্গে ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি মামলা বিচারাধীন থাকায় বর্তমানে এসব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রতিমন্ত্রী হাজ্জাজ।
গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলোতে আপাতত সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সরকারের পক্ষ থেকে আদালতে নিয়মিত আবেদন করা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় আদালত দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে আশা করা হচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ কমাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক নিয়োগ, ক্যারিয়ার উন্নয়ন এবং স্টার্টআপ ট্রেনিং কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এসব বিষয় বর্তমানে পরিকল্পনা পর্যায়ে রয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও উন্নত করার উপায় নিয়ে পর্যালোচনা চলছে।
তিনি আরও জানান, শ্রেণিকক্ষের সংখ্যা বৃদ্ধি এবং এক শিফট স্কুলের পরিধি সম্প্রসারণের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বড় আকারের বিনিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার সহকারী শিক্ষককে দ্রুত কর্মস্থলে যুক্ত করার প্রস্তুতি চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাদের যোগদান সম্পন্ন করা হবে। এ বিষয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ)-কে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে দ্রুত প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ