ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক: আজ (২ জুন) শেয়ারবাজারে তিন মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ রেকর্ড উত্থানে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বাড়ার পাশাপাশি লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। এছাড়া লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এটি ইতিবাচক বাজারের বার্তা বহন করে এবং বিনিয়োগকারীদের মধ্যে আরও বেশি প্রত্যাশা তৈরি করেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ কিছুটা কমে এসেছে, বর্তমানে সেখানে তুলনামূলক শান্ত পরিবেশ বিরাজ করছে। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন নিয়ে কোনো শঙ্কা নেই। ঈদের আগে থেকেই শেয়ারবাজারে টানা উত্থানে লেনদেন চলছে।
তারা মনে করছেন, আগামীতে এই ধারা অব্যাহত থাকলে বাজার আরও বেশি স্থিতিশীল হবে এবং লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে। তবে বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে হলে মনিটরিং আরও জোরদার করা জরুরি বলে মন্তব্য করেছেন তারা।
বিশ্লেষকদের মতে, দেশের সামষ্টিক অর্থনীতির ইতিবাচক ধারা এবং নিয়ন্ত্রক সংস্থার কঠোর অবস্থান বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখছে। আশা করা যায়, এই ধারা অব্যাহত থাকলে বাজারে আরও বেশি প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ঈদের বন্ধের পর মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৬.২০ পয়েন্টে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ মার্চ ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৫৩৪ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯.২৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯.৭৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩০টির দর বেড়েছে, ১১৬টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯১২ কোটি ৩৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৬৮ কোটি ৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৩৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৮টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০.৮৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬১.০২ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)