ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ইফতারের এই পবিত্র মাহফিলে আল্লাহর নামে শপথ নেওয়া উচিত—আগামী দিনের সব কর্মকাণ্ড যেন দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আজ আশা-আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। তাই ইফতারের এই মাহফিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত—তিনি যেন দেশের মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন এবং জাতির ভাগ্য পরিবর্তনের শক্তি দেন।
তিনি আরও উল্লেখ করেন, একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছেন। সাম্প্রতিক নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত এক যুগেরও বেশি সময় ধরে মানুষ জীবন দিয়েছে, নির্যাতন ও গুম-খুনের শিকার হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা গণতান্ত্রিক অধিকার চর্চা এবং বাকস্বাধীনতার সুযোগ পেয়েছি। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং এই অর্জনকে অর্থবহ করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক