ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হঠাৎ মধ্যপাচ্যে সব ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা তীব্র হওয়ায় ঢাকা থেকে ওই অঞ্চলের সব গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) জারি করা এক বার্তায় সংস্থাটি জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে বলেন, মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরে বিস্তারিত জানানো হবে।
উত্তেজনার সূত্রপাত হয় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। রাজধানী তেহরানসহ অন্তত পাঁচটি শহর এতে লক্ষ্যবস্তু হয়।
এর জবাবে ইরান ইসরায়েল এবং আশপাশের দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।
লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌঘাঁটি—যেগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হিসেবে পরিচিত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত