ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রাম বিমানবন্দরে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাতের জেরে আকাশপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি দেখা দিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ কয়েকটি নির্ধারিত ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি।
বিমানবন্দর সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের অধিকাংশ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলো তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
বাতিল হওয়া বহির্গমন ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর বিজি-১৪৭ (ঢাকা-চট্টগ্রাম-দুবাই), যার চট্টগ্রাম থেকে ছাড়ার সম্ভাব্য সময় ছিল সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট। একই সংস্থার বিজি-১৫১ (ঢাকা-চট্টগ্রাম-শারজাহ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ছাড়ার কথা ছিল। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস-এর বিএস-৩৩৩ (ঢাকা-চট্টগ্রাম-দোহা) ফ্লাইট, যা বিকেল ৫টা ২৫ মিনিটে উড্ডয়নের নির্ধারিত ছিল, সেটিও বাতিল করা হয়েছে।
আগমনী ফ্লাইটগুলোর মধ্যেও বাতিলের তালিকা দীর্ঘ। এয়ার আরাবিয়া-এর জি৯-৫২০ (শারজাহ-চট্টগ্রাম), ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৪ (দুবাই-চট্টগ্রাম) এবং সালাম এয়ার-এর অভি-৪০৩ (মাস্কাট-চট্টগ্রাম) নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি বলেও জানানো হয়েছে।
তবে ব্যতিক্রম হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২২ (মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা) ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে বিকেল ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আন্তর্জাতিক রুটে বিঘ্ন ঘটলেও অভ্যন্তরীণ ফ্লাইট সচল রাখতে এয়ারলাইন্সগুলো কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত