ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে শুল্ক সুবিধায় এগিয়ে বাংলাদেশ, বাজার হারাচ্ছে ভারত
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে উপরে শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার সিদ্ধান্তের পর ভারতের পোশাক খাতে বড় ধরনের শেয়ার দরপতন দেখা দিয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) ভারতের একাধিক পোশাক কোম্পানির শেয়ারে ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত পতন ঘটেছে বলে জানা যায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে জানিয়ে ছিলেন যে, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ হবে। তবে আলোচনার পর তা কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়। বিপরীতে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আগের মতোই বহাল রাখা হয়েছে।
এই ঘোষণার পরই ভারতের শেয়ারবাজারে পোশাক খাতের কোম্পানিগুলোর শেয়ারে কঠিন নেতিবাচক প্রভাব পড়ে।
কেপিআর মিলস: ৫% হ্রাস,ওয়েলসপুন লিভিং: ২% হ্রাস,অলোক ইন্ডাস্ট্রিজ: ০.৮% হ্রাস,পিয়ার্ল গ্লোবাল: ৩.৭% হ্রাস,গোকূলদাস এক্সপোর্টস: ২.৬% হ্রাস,কিটেক্স গার্মেন্টস: ৩.২১% হ্রাস,বর্ধমান টেক্সটাইলস: ২.৮% হ্রাস।
বাংলাদেশের তুলনায় ভারতে উৎপাদন ব্যয় ও শ্রমব্যবস্থাপনা তুলনামূলক কঠিন হওয়ায়, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবীদরা।এদিকে, পাকিস্তানকেও যুক্তরাষ্ট্র শুল্ক সুবিধা দিয়েছে। তবে দেশটির পণ্যে শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে এবং তেল অনুসন্ধানেও যৌথভাবে চুক্তিবদ্ধ হয়েছে তারা।
উল্লেখ্য যে,যুক্তরাষ্ট্র ৫০টিরও বেশি দেশের জন্য নতুন শুল্ক কাঠামো ঘোষণা করেছে, যার মধ্যে ভারত বাদে দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত প্রায় সব দেশই সুবিধাপ্রাপ্ত।
সূত্র: আপস্টক্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক