ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধস:তদন্তে ইউজিসি
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসের ঘটনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
এই বিষয়ে,ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা পেয়েছেন। কমিটির সদস্যরা আগামী রোববার ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার সাথে যুক্ত এক্সটেনশন ভবনের (পার্কিং) ছাদে। এতে অন্তত ১১ জন নির্মাণশ্রমিক আহত হন। আহতদের মধ্যে ৮ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। জানান বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ইউজিসি থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নির্মাণকাজের মান, নিরাপত্তা এবং তদারকির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস