ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হোয়াইটওয়াশের লজ্জায় নিয়ে দেশে ফিরেছেন লিটনরা
পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচেও হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর গড়লেও বল হাতে ছিলেন না কেউ ধারাবাহিক। ফলে শেষ ম্যাচে ৭ উইকেটের হারে সিরিজে হোয়াইটওয়াশ হলো লিটন দাসের নেতৃত্বাধীন দল।
সিরিজ শেষে সোমবার (২ জুন) সন্ধ্যায় দেশে ফিরেছে জাতীয় দল। খেলোয়াড়দের দু’টি বহরে বিভক্ত হয়ে দেশে ফেরানো হয়। প্রথম বহরে সন্ধ্যায় ঢাকায় পৌঁছান অধিনায়ক লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, তাওহীদ হৃদয়, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় বহরটি রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।
শেষ ম্যাচের পর হতাশা ঝরেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে। তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই আমরা বল হাতে ভালো করিনি। আগের দুই ম্যাচে ফিল্ডিং ও ব্যাটিং খারাপ ছিল। আজ ব্যাটিং ভালো হলেও বোলিং ছিল দুর্বল। আমাদের শিখতে হবে কীভাবে নির্দিষ্ট ব্যাটারের বিপক্ষে বল করতে হয়। এসব জায়গায় উন্নতি দরকার।
তবে পুরোপুরি নেতিবাচক না হয়ে ইতিবাচক দিকও তুলে ধরেছেন লিটন। তিনি বলেন, ইমন এবং তামিম ভালো শুরু দিয়েছে। শুধু তারাই না, বেশিরভাগ ব্যাটারই দায়িত্ব নিয়ে খেলেছে এবং নিজেদের কাজটা করার চেষ্টা করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- ভূমিকম্পে কাঁপল দেশ
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন