ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সভাপতি হয়েই ‘টি-টোয়েন্টি’ খেলার বার্তা আমিনুলের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় ও অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আজ শুক্রবার (৩০ মে) সন্ধ্যার পর দায়িত্ব নেন তিনি। বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন বুলবুল।
সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ বিসিবির কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন সাবেক এই অধিনায়ক। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, এই অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান? জবাবে তিনি বলেন, “টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।”
তবে নির্দিষ্ট করে তার মেয়াদ জানতে চাইলে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। নির্ধারিত সময় নিয়ে আমিনুল ইসলাম বলেন, “আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।”
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে অনুমোদন পাওয়ার পরই আমিনুল ইসলামের সভাপতি হওয়ার পথ উন্মুক্ত হয়ে যায়। বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম নতুন সভাপতি নির্বাচিত হন।
সেই সঙ্গে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পরিচালক ফাহিম সিনহা।
গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের স্থানে ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব নেন। তবে এক বছরের আগেই আবারও নেতৃত্বে পরিবর্তন এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)