×

ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বিসিবি'র সদ্য সাবেক সভাপতি

হাইকোর্টে রিট করল ফারুক আহমেদ

২০২৫ জুন ০১ ২২:৪৫:১৮

হাইকোর্টে রিট করল ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন ফারুক আহমেদ।

রোববার (১ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়। আগামীকাল সোমবার রিটের শুনানি হতে পারে। ফারুক আহমেদের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

রিট আবেদনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন বিসিবি সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে।

সাবেক অধিনায়ক ফারুকের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, "আবেদনের শুনানি আগামীকাল সোমবারই হতে পারে।"

বিপিএল বিষয়ক সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয়জন পরিচালকের মধ্যে আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের পরিচালকের মনোনয়ন বাতিল করে। এতে স্বয়ংক্রিয়ভাবে তিনি বিসিবির সভাপতি পদও হারান।

এর পরদিন শুক্রবার বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ কেজি এলপিজির দাম বাড়ল

১২ কেজি এলপিজির দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক: ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজিতে ২১ টাকা বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত... বিস্তারিত