ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির উচ্চপর্যায়ের বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা মিলেছে। পাকিস্তানি গণমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার ফলাফল হিসেবে সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
প্রতিবেদন অনুযায়ী, আইসিসি বাংলাদেশের জন্য তিন ধরনের সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে আর্থিক ক্ষতিপূরণ, বিশ্বকাপ আয় থেকে অংশ এবং ভবিষ্যতে ভারতে আয়োজিত টুর্নামেন্টে বিশেষ ব্যবস্থায় অংশ নেওয়ার সুযোগ।
ভারতে খেলতে অনাগ্রহ দেখানোর জেরে এবারের বিশ্বকাপের সূচি থেকে বাংলাদেশকে বাইরে রাখা হয় বলে জানানো হয়েছে। একই প্রেক্ষাপটে পাকিস্তানও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের অবস্থানে যায়। আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি না হলে আইসিসির প্রায় ৬১৫০ কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই সম্ভাব্য ক্ষতি এড়াতেই পরিস্থিতি সামাল দিতে দ্রুত সমাধান খুঁজতে তৎপর হয় আইসিসি। সে লক্ষ্যেই রোববার বিকেলে লাহোরে পিসিবি ও বিসিবির প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকা হয়, যা টানা পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈঠকে তিন পক্ষই সমঝোতার পথে এগোতে আগ্রহ দেখায়। বাংলাদেশের পক্ষ থেকে তোলা অভিযোগ এবং অতীতে নিজেদের প্রতি অবিচার হয়েছে এমন দাবিগুলোর বিষয়ে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
সমঝোতার প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে অংশ নিতে না পারার কারণে বিসিবিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি টুর্নামেন্টের লভ্যাংশ থেকেও বাংলাদেশ অংশ পাবে। ভবিষ্যতে ভারতে কোনো ইভেন্ট হলে বাংলাদেশকে হাইব্রিড মডেলে খেলার সুযোগ দেওয়ার কথাও আলোচনায় উঠে এসেছে।
বৈঠকের মূল আলোচনাটি হয়েছে আইসিসি ও বিসিবির প্রতিনিধিদের মধ্যে। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে দুই পক্ষের যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করেছে।
আলোচনা শেষে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নিতে বৈঠক ত্যাগ করেন। একই সময়ে বিসিবি সভাপতি সরকারের কাছে সর্বশেষ অগ্রগতির বিষয়টি জানাতে ফিরে যান।
সূত্র আরও জানায়, প্রাথমিক সমঝোতায় একমত হওয়ার পর আইসিসি ও বিসিবির মধ্যে সোমবার দুপুরে আবার বৈঠক হতে পারে। সেই আলোচনার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত