ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বিহীন বিশ্বকাপ সরাসরি দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক: নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে টাইগাররা মাঠে না থাকলেও দেশের দর্শকেরা টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করবে টিএসএম ও র্যাবিটহোলবিডি অ্যাপ। পাশাপাশি দেশের ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস এবং নাগরিক টিভিতেও টুর্নামেন্টের খেলা সরাসরি দেখা যাবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, টিএসএম একটি বাংলাদেশি মালিকানাধীন সম্প্রচার সংস্থা, যা নিয়মিতভাবে বিদেশে আয়োজিত দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্ট বাংলাদেশে সম্প্রচার করে আসছে। অন্যদিকে র্যাবিটহোলবিডি মূলত গাজী টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আয়োজক দেশ ভারতে টেলিভিশনে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করবে স্টার স্পোর্টস। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে জিওস্টার ও জিও হটস্টার অ্যাপেও ম্যাচ দেখার সুযোগ থাকবে। সহ-আয়োজক শ্রীলঙ্কায় ডায়লগ টিভি ও সংশ্লিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।
আইসিসি আরও জানিয়েছে, ইতোমধ্যে শুরু হওয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বের ম্যাচগুলোও বাংলাদেশে টিএসএম ও র্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ দল অংশ না নেওয়ায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি নতুন করে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)