ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিতর্কিত আমলাদের অপসারণ না করায় আন্দোলন
নির্ধারিত সময়সীমা অতিক্রমের পরও বিতর্কিত আমলাদের অপসারণ না করায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনে নেমেছে জুলাই ঐক্য।
আজ মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে সচিবালয়ের দিকে মিছিল শুরু করে সংগঠনটি।
এর আগে সোমবার (২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেয় জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠনগুলোর জোট ‘জুলাই ঐক্য’। বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানান সংগঠনের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৪৪ জন স্বৈরাচারের দোসর আমলাদের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। সংবাদ সম্মেলন থেকে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু আমরা দেখছি, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। গত কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে। যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’ করার যে পরিকল্পনা তারা নিয়েছে, তার পেছনে রয়েছে ভারতীয় এজেন্ডা। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে জুলাই ঐক্য।’
প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে 'ভারতীয় প্রভাবিত প্রতিনিধি' হিসেবে অভিহিত করে তাঁর ঘনিষ্ঠ আমলাদের সচিবালয় থেকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে দেশের নাগরিকদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)