ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষা ক্যাডারে ৪৯তম বিশেষ বিসিএস সার্কুলার প্রকাশে পিএসসির চেয়ারম্যানকে স্মারকলিপি
৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে শুধুমাত্র শিক্ষা ক্যাডারে শিক্ষক নিয়োগের দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর শীলের পক্ষে স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।
আজ ২ জুন (সোমবার) এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, কোভিড-১৯ পরবর্তী বাস্তবতায় শিক্ষা খাতে যোগ্য শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। ঠিক যেভাবে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য খাতে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হয়েছিল, তেমনি শিক্ষা খাতেও একটি বিশেষ বিসিএস আয়োজন সময়োপযোগী হবে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ৪৪তম ও ৪৫তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে কিছুসংখ্যক নিয়োগ দেওয়া হলেও সেই প্রক্রিয়া সম্পন্ন হতে ২০২৫-২৬ সাল পর্যন্ত সময় লেগে যাবে। ফলে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে যারা স্নাতক সম্পন্ন করেছেন বা করবেন তাদের জন্য সময়োপযোগী বিসিএস পরীক্ষার সুযোগ অনুপস্থিত।
স্মারকলিপিদাতা শিক্ষার্থীদের মতে, ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে দ্রুত নিয়োগ নিশ্চিত করা গেলে তা শিক্ষক সংকট নিরসনের পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানানো হয়।
এ বিষয়ে পরবর্তী বোর্ড মিটিংয়ে আলোচনা করে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে পিএসসির পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি