ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
উত্তরা ট্রাজেডি নিয়ে সাকিবের আবেগঘন পোস্ট ভাইরাল
উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও দগ্ধের সংখ্যা ক্রমেই বাড়ছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ সারাদেশ।
এমন হৃদয়বিদারক পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই শোক প্রকাশ করেন।
পোস্টে সাকিব আল হাসান লেখেন, "আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।"
সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার লেখেন, "একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।"
সবশেষ সাকিব লেখেন, "আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।"
ফেসবুকে দেওয়া সাকিবের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তাকে সাধুবাদ জানাচ্ছেন। আবার অনেকেই পোস্টটা জরুরি ছিল বলে মন্তব্য করেছেন।
এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, "আপনার এই পোস্টটি খুবই জরুরী ছিল ভাই।" আরেকজন লেখেন, "কত মায়ের বুক খালি হয়েছে, আল্লাহ সবাই কে ধৈর্য ধরার তৌফিক দান করুক।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?