ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৪৮তম বিসিএসের ফল প্রকাশের তারিখ জানাল পিএসসি
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ১৮ জুলাই। এই বিসিএসের ফল প্রকাশ আগামীকাল সোমবার (২১ জুলাই) নির্ধারিত থাকলেও ফল প্রস্তুত হয়ে গেলে আজ রাতেই প্রকাশ করা হতে পারে।
আজ রবিবার (২০ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলাফল দ্রুত প্রকাশের জন্য পিএসসি কাজ করছে জানিয়ে তিনি বলেন, “আমাদের রোডম্যাপ অনুসারে আগামীকাল সোমবারের মধ্যেই ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ হবে। তবে সব কিছু প্রস্তুত হলে আরও আগে ফলাফল প্রকাশ হতে পারে।”
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে দুই হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন।
গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। তবে পরীক্ষায় মোট কতজন অংশ নিয়েছেন, সে তথ্য এখনও জানায়নি পিএসসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু