ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের দুঃসংবাদ দিলেন সচিব
বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) জানিয়েছে, শিগগিরই নিয়োগের জন্য সুপারিশ করা হবে। তবে সব আবেদনকারী সুপারিশ পাবেন না বলে জানিয়েছেন সংস্থাটির সচিব এ এম এম রিজওয়ানুল হক।
তিনি বলেন, "কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে শূন্যপদের চেয়ে আবেদনকারীর সংখ্যা অনেক বেশি। ফলে সবাইকে সুপারিশ করা সম্ভব নয়। আবার কিছু বিষয়ে পদ থাকলেও যোগ্য প্রার্থী কম থাকায় সেখানে পদ শূন্যই থেকে যাবে।"
সুপারিশ কবে দেওয়া হতে পারে জানতে চাইলে সচিব বলেন, “আমরা টেলিটকের সঙ্গে আলোচনা করেছি। খুব অল্প সময়ের মধ্যেই সুপারিশ শুরু হবে। এবার আবেদন করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হয়েছে তাই সময়ও কম লাগবে।”
গত ২২ জুন শুরু হওয়া আবেদন প্রক্রিয়া শেষ হয় ১০ জুলাই রাত ১২টায়। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন ৫৮ হাজারের কিছু বেশি প্রার্থী।
উল্লেখ্য, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ১ লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৪৬,২১১টি, মাদ্রাসায় ৫৩,৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১,১১০টি পদ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু