ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অর্থ মন্ত্রণালয়ের অধীনে ২০ পদে চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক: সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অধীনস্থ ‘নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর’ (ভ্যাট গোয়েন্দা) বিভিন্ন পদে জনবল নিয়োগের একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২০ জন কর্মীকে ১৩ থেকে ১৮তম গ্রেডের সাতটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। আগামী ১১ মার্চ সকাল ১০টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
অধিদপ্তরের তথ্যমতে, উচ্চতর স্কেলে নিয়োগের ক্ষেত্রে 'সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর' পদে ২ জন (গ্রেড-১৩), 'উচ্চমান সহকারী' পদে ২ জন (গ্রেড-১৪) এবং 'সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর' পদে ২ জনকে (গ্রেড-১৪) নিয়োগ দেওয়া হবে। এছাড়াও ১৬তম গ্রেডে 'অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক' পদে ১ জন এবং 'গাড়িচালক' পদে ২ জন কর্মীর সুযোগ থাকছে।
সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেওয়া হবে 'সিপাই' পদে, যেখানে শূন্য পদের সংখ্যা ১১টি (গ্রেড-১৭)। এছাড়াও ১৮তম গ্রেডে 'ফটোকপি অপারেটর' পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদগুলোতে আবেদনের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ঘরে বসেই অনলাইনে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদন ফি পরিশোধের ক্ষেত্রে টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে। সার্ভিস চার্জসহ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ ও ৭ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গভুক্ত অনগ্রসর নাগরিক প্রার্থীদের জন্য সব পদের ফি মাত্র ৫৬ টাকা। অনলাইন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। যারা অর্থ মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করতে আগ্রহী, তাদের শেষ সময়ের ভিড় এড়িয়ে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের যোগ্যতা ও বিস্তারিত পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অধিদপ্তরের নির্ধারিতওয়েব লিংকে ভিজিট করতে বলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে