ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৬ মার্চ
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পটুয়াখালী ইপিজেড স্থাপন প্রকল্পে আউটসোর্সিং ভিত্তিতে অস্থায়ীভাবে ‘ড্রাফটসম্যান’ পদে একজন কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদটি পূর্ণকালীন হলেও নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে। নির্বাচিত প্রার্থীকে সাকল্যে মাসিক ১৮ হাজার ৫১৪ টাকা বেতন দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এ পদে আবেদন করার সুযোগ পাবেন। কর্মস্থল হবে ঢাকায়।
আবেদনকারীর বয়স ১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাও প্রয়োজন।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে পারবেন। আবেদন জমা দেওয়ার সময় বেপজার অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে এবং জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে প্রকল্প পরিচালক, পটুয়াখালী ইপিজেড প্রকল্প, বেপজা কমপ্লেক্স, লেভেল-২, বাড়ি নম্বর-১৯/ডি, রোড নম্বর-৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫ ঠিকানায়। খামের ওপর অবশ্যই পদের নাম ও আবেদনকারীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ১৬ মার্চ ২০২৬। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা