ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
অর্থ বিভাগের প্রকল্পে চার পদে চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: দক্ষতা উন্নয়ন ও শিল্পখাতের প্রতিযোগিতা বাড়াতে পরিচালিত একটি সরকারি প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থ বিভাগ–এর অধীন পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ প্রকল্পের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইউনিটে চারটি পদে জনবল নেওয়া হবে। এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পে মোট চারটি আলাদা ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত উল্লেখ করা হয়েছে।
চিফ কো–অর্ডিনেটর
এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো প্রশিক্ষণকেন্দ্র বা প্রকল্প প্রধান হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
কো–অর্ডিনেটর: ট্রেনিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড মনিটরিং
এই পদেও একজনকে নেওয়া হবে। আবেদনকারীদের স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে দক্ষতা উন্নয়ন কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
কো–অর্ডিনেটর: ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট
এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে এমবিএ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি কম্পিউটার পরিচালনা ও ফিন্যান্স–সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে।
কো–অর্ডিনেটর: জব প্লেসমেন্ট অ্যান্ড ডেটাবেজ
এই পদেও একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটাবেজ ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার পাবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার প্রমাণসহ প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনটি একটি এ–ফোর সাইজের খামে ভরে নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে। খামের বাম পাশে প্রার্থীর ঠিকানা, ই–মেইল, মুঠোফোন নম্বর এবং খামের ওপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা
এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টরস্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)প্রবাসীকল্যাণ ভবন (১৪–১৫ তলা), ৭১–৭২ ইস্কাটন গার্ডেনরমনা, ঢাকা–১০০০।
আবেদন জমা দেওয়ার শেষ সময় ১২ মার্চ ২০২৬, বেলা ৩টা পর্যন্ত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?