ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
ঢাবি দাবা ক্লাবের ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন আকিব হাসান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘ডিইউসিসি ট্যালেন্ট হান্ট অ্যান্ড ফ্রেশার রিসেপশন ২০২৬’ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আকিব হাসান। রানারআপ হয়েছেন মো. মারুফ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন আল মোহাইমিন সাদিদ।
প্রতিযোগিতায় বেস্ট ফিমেইল নির্বাচিত হয়েছেন ফারহানা আক্তার রেশমা এবং বেস্ট ফ্রেশার হয়েছেন মেহরান হোসেইন নাফিয়ান।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮০ জন দাবাড়ু অংশ নেন।
সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১০+০ সময় নিয়ন্ত্রণে মোট সাত রাউন্ডের খেলা হয়। সাত রাউন্ড শেষে সর্বোচ্চ পারফরম্যান্সের ভিত্তিতে চ্যাম্পিয়ন, রানারআপ ও দ্বিতীয় রানারআপসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
প্রতিযোগিতায় বেস্ট ফিমেইল ক্যাটাগরিতে ফারহানা আক্তার রেশমা এবং বেস্ট ফ্রেশার ক্যাটাগরিতে মেহরান হোসেইন নাফিয়ান নির্বাচিত হন।
টুর্নামেন্ট শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের নতুন সদস্যদের নিয়ে ফ্রেশার রিসেপশন অনুষ্ঠিত হয়। এ সময় নবীন সদস্যদের চিঠি ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সাবেক চ্যাম্পিয়ন ও অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের নির্বাচিত সভাপতি এনায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. শাফকাত হোসেন ও শামীম আকন্দ।
অনুষ্ঠানে নবীন সদস্যদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দাবা চর্চা ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ তৈরিতে ক্লাবটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাজিদুল ইসলাম। সঞ্চালনা করেন আবদুল্লাহ সালেহীন অয়ন।
নবীন সদস্যদের চিঠি ও ফুল দিয়ে বরণ করে নেন মো. ওয়াজীহ তাওসীফ, ফারহানা আক্তার রেশমা ও হাসান অংশু।
টুর্নামেন্টের চিফ আর্বিটার হিসেবে দায়িত্ব পালন করেন আলমানি মোস্তাকিম তাহসীন। সহকারী আর্বিটার ছিলেন মো. তামিম ফেরদৌস।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ