×

ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

মোহাম্মদপুর প্রিপারেটরিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে

২০২৬ সেপ্টেম্বর ০৭ ১১:৪৮:৪৯

মোহাম্মদপুর প্রিপারেটরিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রভাষক, সহকারী শিক্ষক ও জুনিয়র শিক্ষক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রভাষক পদে ইংরেজি, গণিত, রসায়ন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে একজন করে নিয়োগ দেওয়া হবে।

প্রভাষক পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন দেওয়া হবে। বি.এডসহ সহকারী শিক্ষক পদে ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা এবং বি.এড ছাড়া সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। জুনিয়র শিক্ষক পদে ১৩তম গ্রেডে বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

প্রভাষক পদে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে সিজিপিএ ৩.২৫সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে।

প্রভাষক ও সহকারী শিক্ষক পদে আবেদনকারীর বয়স ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন-সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি ওই ওয়েবসাইটে জানা যাবে।

আবেদনকারীকে অনলাইনে ৫০৭ টাকা (বিকাশ ফিসহ) আবেদন ফি দিতে হবে। এরপর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

আবেদনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ৩ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত