×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

কেয়ার বাংলাদেশে চাকরির সুযোগ, বেতন ২ লাখ টাকার বেশি

২০২৬ সেপ্টেম্বর ১১ ১৩:৪৬:৪৩

কেয়ার বাংলাদেশে চাকরির সুযোগ, বেতন ২ লাখ টাকার বেশি

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে কো-অর্ডিনেটর–কস্ট প্রপোজাল পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ফাইন্যান্স, গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস প্রকল্পের আওতায় ঢাকায় কেয়ার বাংলাদেশের কার্যালয়ে একজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। এই পদে মাসিক মোট বেতন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ১১৯ টাকা।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির চাকরির মেয়াদ শুরুতে যোগদানের তারিখ থেকে দুই বছর নির্ধারিত থাকবে। তবে তহবিলের প্রাপ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে।

পদের সারসংক্ষেপ

প্রতিষ্ঠান: কেয়ার বাংলাদেশ

প্রকল্প: ফাইন্যান্স, গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস

পদের নাম: কো-অর্ডিনেটর কস্ট প্রপোজাল

পদসংখ্যা: ১টি

কর্মস্থল: কেয়ার বাংলাদেশ, ঢাকা অফিস

চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে দুই বছর, পরে বাড়ানোর সুযোগ আছে

এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে দাতা সংস্থার শর্ত, কেয়ারের নীতিমালা ও সাংগঠনিক মানদণ্ড অনুযায়ী মানসম্মত, সঠিক ও প্রতিযোগিতামূলক ব্যয় প্রস্তাব তৈরির নেতৃত্ব দিতে হবে। এ জন্য বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কনসোর্টিয়াম অংশীদার ও মাঠপর্যায়ের কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে ব্যয় নির্ধারণ, সম্পদ পরিকল্পনা এবং দাতা সংস্থার নিয়ম মেনে চলা নিশ্চিত করতে হবে তাকে।

এ ছাড়া বিস্তারিত বাজেট, বাজেটের ব্যাখ্যা, কমপ্লায়েন্স চেকলিস্ট, রিসোর্স অ্যালোকেশন ফ্রেমওয়ার্ক ও ওয়ার্ক প্ল্যান কিংবা গ্যান্ট চার্ট তৈরির কাজও করতে হবে তাকে। পাশাপাশি প্রকল্প পরিকল্পনা, নকশা, সমন্বয় ও অংশীদারদের সঙ্গে সভায় অংশ নিয়ে প্রোগ্রাম প্ল্যানিং, ইমপ্যাক্ট অ্যান্ড কোয়ালিটি (পিপিআইকিউ) ইউনিটকে সহায়তা করতে হবে।

দাতা সংস্থার নিয়ম ও বাজেটসংক্রান্ত প্রয়োজনীয়তা সম্পর্কে নিয়মিত হালনাগাদ থাকতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে। পাশাপাশি প্রকল্প ও অংশীদার প্রতিষ্ঠানের বাজেট এবং দাতা সংস্থার নিয়ম মেনে চলার বিষয়ে কারিগরি সহায়তাও দিতে হবে তাকে।

বেতন ও সুযোগ-সুবিধা

মাসিক মোট বেতন ২ লাখ ৫ হাজার ১১৯ টাকার পাশাপাশি এই পদে থাকছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি নগদায়ন, জীবন ও স্বাস্থ্যবিমা, ডে-কেয়ার সুবিধা এবং কর্মজীবী মায়েদের জন্য বিশেষ সুবিধা।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬।অনলাইনে আবেদন করুন এখানে

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত