×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

পরীক্ষা ছাড়াই নিয়োগ দেবে জিসকা ফার্মাসিউটিক্যালস

২০২৬ সেপ্টেম্বর ১১ ১৪:১২:২০

পরীক্ষা ছাড়াই নিয়োগ দেবে জিসকা ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক: দেশের দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান জিসকা ফার্মাসিউটিক্যালসে মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এই পদে ফ্রেশার ও অভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীরই আবেদন করার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন।

পদের সারসংক্ষেপ

প্রতিষ্ঠানের নাম: জিসকা ফার্মাসিউটিক্যালস

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও)

কাজের ক্ষেত্র: অ্যাকিউট ও ক্রনিক কেয়ার

অভিজ্ঞতা: ফ্রেশার ও অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন

জিসকা ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর একটি। প্রতিষ্ঠানটির কারখানা আইএসও ৯০০১:২০১৫ সনদপ্রাপ্ত এবং জিএমপি কমপ্লায়েন্ট। বিশ্বমানের ওষুধ উৎপাদনের জন্য কারখানাটিতে ব্যবহার করা হয় আধুনিক প্রযুক্তি।

সাক্ষাৎকারের ধরন: ওয়াক-ইন ইন্টারভিউ

সাক্ষাৎকারের সময়সূচি: ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত

এ ছাড়া সেপ্টেম্বর ২০২৬-এর রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্তও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারস্থলে উপস্থিত হতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত