ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
শিক্ষক নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের পরিসংখ্যানে বিএস ও এমএস উভয় ডিগ্রিতে প্রথম শ্রেণি অথবা ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ৪.২৫ (৫.০০-এর মধ্যে) থাকা আবশ্যক।
অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। এর বিকল্প হিসেবে অন্তত দুই বছরের পোস্টডক্টরাল গবেষণার অভিজ্ঞতা অথবা কোনো স্বনামধন্য গবেষণাপ্রতিষ্ঠানে রিসার্চ কিংবা সায়েন্টিফিক অফিসার বা সমমানের পদে অন্তত ছয় বছরের গবেষণার অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হবে। তবে পিএইচডিধারী প্রার্থীদের ক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল তাদের বিশ্ববিদ্যালয়ে অন্তত এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই চলবে।
নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন গ্রেড-৬ অনুযায়ী, যার পরিসর ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা। পদটি হবে পূর্ণকালীন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ৭৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পরিকল্পনা কমিশনের সদস্য হলেন এহছানুল হক
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী