×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

ঢাবির শিক্ষক মূল্যায়ন সাইটে রিভিউ বন্ধ

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১০:২১:২০

ঢাবির শিক্ষক মূল্যায়ন সাইটে রিভিউ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের মূল্যায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) চালু করা প্ল্যাটফর্ম ‘ডিইউ ইভালুয়েশন’-এ শিক্ষার্থীদের দেওয়া ব্যক্তিগত রিভিউ ও রেটিং সাময়িকভাবে হাইড করে রাখা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ‘ডিইউ ইভালুয়েশন’ ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি ওয়েবসাইটটিতে অস্বাভাবিক হারে রিভিউ জমা পড়ায় স্প্যাম, অসংলগ্ন ও আপত্তিকর বিষয়বস্তু যাচাই-বাছাই এবং অপসারণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আগের রিভিউ ও রেটিংগুলো দেখা যাবে না। তবে এই সময়সীমার মধ্যেও ঢাবি শিক্ষার্থীরা তাঁদের প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সাইটে লগইন করে নতুন রিভিউ ও মূল্যায়ন জমা দিতে পারবেন।

আরও বলা হয়, প্ল্যাটফর্মের গুণগত মান ও স্বচ্ছতা বজায় রাখতেই সাম্প্রতিক সময়ে জমা পড়া রিভিউগুলোর পুনঃপর্যালোচনা করা হচ্ছে। যাচাইকরণ প্রক্রিয়া শেষ হলে নির্ধারিত সময়ের পর প্ল্যাটফর্মটির রেটিং সার্ভিস পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত