ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
উত্তরার বিমান দুর্ঘটনা: শনাক্ত মরদেহ দ্রুত হস্তান্তরের নির্দেশ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার দফতর। সোমবার বিকেলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে, যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি বা পুড়ে যাওয়ার কারণে পরিচয় নিশ্চিত করা কঠিন, তাদের (পরিচয়) জানতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পরই মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখছেন। তিনি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আহতদের চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, বিশৃঙ্খলা এড়াতে ও নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় বিনা প্রয়োজনে ভিড় না করার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
সোমবার দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি বহুতল ভবনে আছড়ে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিমান ও ভবনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন আরও ১৬৪ জন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। পরে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্ধারকাজে যোগ দেয়। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ