ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আমলাদের আপত্তির বিষয় যাচাই-বাছাইয়ে কমিটি গঠন
সরকারি চাকরি অধ্যাদেশে কর্মচারীদের আপত্তির বিষয়গুলো যাচাই-বাছাই করতে শিগগিরই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার। আজ মঙ্গলবার (০৩ জুন) সচিবালয়ে সচিবালয় কর্মচারী ঐক্য কোরামের নেতাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন উপদেষ্টা বলেন, “এই আইনের বিষয়ে তাঁদের অনেক আপত্তি আছে। তাঁদের আপত্তিগুলো শোনার পূর্ণ মানসিকতা আমাদের রয়েছে। আমি যত দূর জানি, উপদেষ্টা পর্যায়ের একটি উচ্চপর্যায়ের কমিটি করা হবে। কমিটিকে দায়িত্ব দেওয়া হবে তাঁদের যে আপত্তিগুলো আছে, সেগুলো ভালো করে শোনা, বিবেচনা করা এবং সে অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা।”
আসিফ নজরুল বলেন, “যেহেতু কমিটি গঠন করা হয়েছে, তার মানে, আমরা পুনর্বিবেচনা করার স্কোপ রেখেছি। কমিটি আজ বা কাল গঠন হবে। উপদেষ্টা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।”
সর্বোচ্চ মানবিক দিক থেকে তাঁদের অসুবিধার বিষয়গুলো বিবেচনা করার সর্বোচ্চ মানসিকতা সরকারের রয়েছে বলেও জানান তিনি।
উচ্চপর্যায়ের ওই কমিটির সুপারিশ উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, “আমি যদি কমিটিতে থাকি, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাঁদের বক্তব্যগুলো শুনব এবং উপদেষ্টা পরিষদের সভায় তুলে ধরার চেষ্টা করব।”
এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “কিছু ক্ষেত্রে (আইন) অপপ্রয়োগের সুযোগ রয়েছে। অপপ্রয়োগের সুযোগ থাকা কখনোই একটি প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। ভালো করে শোনা-বোঝার জন্যই কমিটি গঠন করা হয়েছে।”
এদিকে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে কোরবানির ঈদের পরে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন কর্মচারী নেতারা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইন উপদেষ্টা বলেন, “এটা তাঁদের ব্যাপার।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস