ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ফেব্রুয়ারিতে ডিএমপির সেরা বিভাগ তেজগাঁও, সেরা থানা মোহাম্মদপুর
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ফেব্রুয়ারি মাসের কর্মদক্ষতা মূল্যায়নে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে তেজগাঁও অপরাধ বিভাগ। একই সময়ে থানা পর্যায়ে সেরা হয়েছে মোহাম্মদপুর থানা।
বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার তাদের হাতে এই সম্মাননা প্রদান করেন।
ফেব্রুয়ারি ২০২৬ মাসের মূল্যায়নে অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে তেজগাঁও বিভাগ। একই সময়ে থানাগুলোর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে মোহাম্মদপুর থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন সেরা নির্বাচিত হয়েছেন।
এছাড়া এসআই পদে যৌথভাবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন গেন্ডারিয়া থানার এসআই মো. রাকিবুল ইসলাম রাজিব এবং মোহাম্মদপুর থানার এসআই মো. জসিম। এএসআইদের মধ্যে যৌথভাবে সেরা হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. রকিবুল হাসান ও গুলশান থানার এএসআই মো. সুমন ইসলাম।
গোয়েন্দা শাখার মধ্যে ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-মতিঝিল বিভাগ। একই সঙ্গে ডিবি-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন শ্রেষ্ঠ টিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ট্রাফিক বিভাগের মধ্যে সেরা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। ট্রাফিক সার্জেন্টদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আল ফরহাদ মোল্লা এবং মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম।
যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বক্তব্য দেন।
এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় অংশ নেন। থানার অফিসার ইনচার্জ, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনাররাও এতে উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)