ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পাল্টাপাল্টি হা’মলা নিয়ে নতুন তথ্য দিলেন পাক প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বক্তব্যে জানান, ৯ মে রাতে ভারত হঠাৎ করেই ব্রহ্মোস মিসাইল ছুড়ে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এ হামলার জন্য পাকিস্তানি সেনাবাহিনী পুরোপুরি অপ্রস্তুত ছিল। ফজরের নামাজের পর প্রতিরোধ গড়ার প্রস্তুতি চলছিল আমাদের কিন্তু তার আগেই হামলা হয়।
আজারবাইজানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতীয় এই অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জইশ-ই-মোহাম্মদ পরিচালিত হামলায় ২৬ জন নিহতের জবাবে ভারত এই আঘাত হানে।
ভারতীয় সূত্র অনুযায়ী, জইশ, লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের অন্তত ১০০ জঙ্গি নিহত হয়। মোট নয়টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়—এরমধ্যে চারটি পাকিস্তানের ভেতরে এবং পাঁচটি পাক-অধিকৃত কাশ্মীরে।
পাল্টা আঘাতে পাকিস্তান ভারতের বেসামরিক এলাকায় ড্রোন হামলা চালায় যার জবাবে ভারতও পাকিস্তানের ভেতরে রাডার স্টেশন, গোলাবারুদ ডিপো এবং কমান্ড সেন্টারে পাল্টা হামলা করে।
১০ মে উভয় দেশ সাময়িক যুদ্ধবিরতিতে একমত হলেও কিছুক্ষণের মধ্যেই পাকিস্তান তা লঙ্ঘন করে। ভারত পরে জানায় যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বজায় থাকবে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ আলোচনার আহ্বান জানিয়ে বলেন, কাশ্মীর, পানি ও বাণিজ্য নিয়ে পাকিস্তান সংলাপে আগ্রহী। তবে ভারতের সাফ জবাব, সন্ত্রাস বন্ধ না হলে কোনো আলোচনা নয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল বলেন, “যতদিন না পাকিস্তান সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা পুরোপুরি বন্ধ করে ততদিন কোনো সংলাপ সম্ভব নয়। পাক-অধিকৃত কাশ্মীর ফেরত না দিলে কাশ্মীর ইস্যুতেও আলোচনা হবে না।” তিনি আরও জানান সন্ত্রাস না থামলে সিন্দু পানি চুক্তিও ঝুঁকির মুখে পড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত