ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
৪ জুন শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর আগামী ৪ জুন থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (২৭ মে) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজে আরাফাতের ময়দানে জমায়েত এবং নামাজ আদায় হবে ৫ জুন। এর পরদিন (৬ জুন) দেশটিতে পালিত হবে ঈদুল আজহা।
হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানান, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
প্রতিবছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো পালিত হয়। এর মধ্যে ৯ জিলহজে আরাফাতের ময়দানে হাজিরা দেওয়া হয় যেখানে ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। হাজিরা ছাড়াও মিনায় কোরবানি, তাওয়াফ এবং শয়তানের প্রতি পাথর নিক্ষেপের মতো ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন মুসলিমরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর