ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
বিএনপিসহ বিভিন্ন দলের মামলার তালিকা যাচাই চলছে
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এ পর্যন্ত ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এই কার্যক্রম অব্যাহত রয়েছে, এবং রাজনৈতিক দলগুলোকেও হয়রানিমূলক মামলার তালিকা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৮ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্বের অভিযোগ করলেও তা সত্যনিষ্ঠ নয়। সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। এই কমিটির সভাপতিত্ব করছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
জেলা পর্যায়ের কমিটি এবং সলিসিটর কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য ও নথিপত্র যাচাই-বাছাই করে মামলাগুলোর বৈধতা পর্যালোচনা করে এ পর্যন্ত ১৬টি সভায় ১১ হাজার ৪৪৮টি মামলার প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
প্রক্রিয়াটিকে আরও গতিশীল করতে রাজনৈতিক দলগুলোকে মামলার তালিকা জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ করা হয়, বিএনপি গত ১০-১৪ জানুয়ারি সময়ে প্রায় ১৬ হাজার মামলার তালিকা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি ২৭ এপ্রিল ১ হাজার ২০০টি মামলার তালিকা জমা দেয়। এর মধ্যে প্রায় অর্ধেক মামলা কমিটি ইতোমধ্যে নিজেদের উদ্যোগে প্রত্যাহারের সুপারিশ করেছে।
তবে এই তালিকার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন এজাহার ও চার্জশিট জমা না দেওয়ায় বাকি মামলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে।
অন্যদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০ মে ২০২৫ তারিখে ৪৪টি মামলার তালিকা জমা দিয়েছে। সেগুলোর কাগজপত্র যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তির মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করা হয়েছে, দ্রুত মামলা সংশ্লিষ্ট এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিট-সহ প্রয়োজনীয় তথ্য আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে জমা দেওয়ার জন্য, যাতে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)