ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইতালিতে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিহ'ত
ইতালির রোমের উপকণ্ঠে মারিনো দি আরদেয়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাহিদ ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) সকালে স্থানীয় সময় আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান একটি পেট্রোল স্টেশনে এ হামলার শিকার হন তিনি।
নাহিদ ইসলামের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভূঞাপুর পৌরসভার বেতুয়া গ্রামে। তিনি প্রায় ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ইতালিতে স্থায়ীভাবে বসবাস করছিলেন। তার এক পুত্র (৫ বছর) এবং এক কন্যা (৭ মাস বয়স) রয়েছে।
অভিবাসী পরামর্শক এম রহমান লিটনের বরাত দিয়ে জানা যায়, ছুরিকাঘাতের পর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার ডাকা হয়। কিন্তু চিকিৎসকেরা তার আগেই তাকে মৃত ঘোষণা করেন।
নাহিদের মৃত্যুতে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করেছেন।
এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে র্প্রবাসী নেতারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট