ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আ’লীগে যোগ দিয়েছেন কী মিরাজ-রিশাদ?
জাতীয় দলের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, তারা আ’লীগে যোগ দিয়েছেন। ফটোকার্ডটিতে একটি গণমাধ্যমর লোগো ও ২৬ মে, ২০২৫ তারিখ উল্লেখ রয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, গণমাধ্যমটিতে এমন কোনো ফটোকার্ড বা খবর প্রকাশ করেনি। মূলত ডিজিটালভাবে সম্পাদনা করে গণমাধ্যমের ভুয়া ডিজাইন ব্যবহার করে এটি বানানো হয়েছে।
রিউমর স্ক্যানার টিম জানিয়েছে, গণমাধ্যমের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ঘেঁটে এমন কোনো সংবাদ বা গ্রাফিক্সের অস্তিত্ব পাওয়া যায়নি। তাছাড়া, প্রচলিত ছবিটি গণমাধ্যমটি যে ফন্ট ব্যবহার করে, ঐ ফন্টের সঙ্গেও ভুয়া ফটোকার্ডের ফন্টের মিল নেই।
এছাড়া, যে ছবিটি ফটোকার্ডে ব্যবহৃত হয়েছে, সেটি তোলা হয়েছিল ২৫ মে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনালের পর, যেখানে মিরাজ, রিশাদ ও সাকিব আল হাসান একসঙ্গে ছবি তুলেছিলেন।
সব মিলিয়ে এটি স্পষ্ট—আওয়ামী লীগে যোগ দিলো মিরাজ, রিশাদ শিরোনামে গণমাধ্যমটির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং বানোয়াট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত