ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি মামুন
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আ’লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।
রোববার (৩ আগস্ট) প্রথম মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে আজ চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য উপস্থাপন করবেন। প্রসিকিউশন জানিয়েছে, এই বক্তব্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সূচনা বক্তব্যের পরপরই সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে শেখ হাসিনাকে আসামি করে করা মামলা-সহ চারটি মামলার বিচার ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে আ’লীগের শীর্ষ ১৭ নেতা এবং ওবায়দুল কাদেরসহ আরও ছয়টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনাল থেকে তার সর্বশেষ পরিচিত ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে। তবে তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া একতরফাভাবে চলবে, জানিয়েছে প্রসিকিউশন।
এই মামলায় সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, গবেষক বদরুদ্দীন উমর, অবসরপ্রাপ্ত লে. কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমাসহ জুলাই আন্দোলন-এ আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল