ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এবার হজের খুতবা দিবেন যিনি
চলতি হজ মৌসুমে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন শায়েখ ড. সালেহ বিন হুমাইদ – যিনি সৌদি আরবের একজন বিশিষ্ট আলেম, প্রখ্যাত শিক্ষাবিদ এবং রাষ্ট্রীয় পদে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী একজন ব্যক্তিত্ব।
শায়েখ সালেহ বিন হুমাইদ ১৯৫০ সালে সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন। মক্কায় ১৯৬৭ সালে উচ্চমাধ্যমিক শেষ করে ১৯৭৫ সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৭৬ সালে মাস্টার্স এবং ১৯৮১ সালে ইসলামি ফিকহ ও উসূলুল ফিকহে পিএইচডি সম্পন্ন করেন।
তার একাডেমিক জীবনের সূচনা হয় উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি শিক্ষানবিস শিক্ষক থেকে শুরু করে সহযোগী অধ্যাপক এবং ইসলামি অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
শায়েখ সালেহ ছিলেন মসজিদুল হারামের প্রথম পিএইচডিধারী ইমাম। পাশাপাশি তিনি দুই পবিত্র মসজিদের ডেপুটি প্রেসিডেন্ট এবং ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত সৌদি শূরা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০০ সালে তিনি দুই পবিত্র মসজিদের সাধারণ প্রেসিডেন্সির প্রেসিডেন্ট হন এবং ২০০২ সালে রাজকীয় আদেশে সৌদি শূরা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে ২০০৯ সালে তিনি সর্বোচ্চ বিচারিক পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ২০১২ সালে ব্যক্তিগত অনুরোধে এ দায়িত্ব থেকে সরে এসে বাদশাহর উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় নিয়োগ পান।
শায়েখ সালেহ বিন হুমাইদের বর্ণাঢ্য জীবন ও জ্ঞানের পরিধি তাকে হজের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে খুতবা প্রদানকারীর মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত