ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মদিনা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; মাসিক ভাতাসহ একাধিক সুবিধা
ডুয়া ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ২০২৫ শিক্ষাবর্ষে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির আবেদন গ্রহণ শুরু করেছে। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় সৌদি সরকারের অর্থায়নে ১৯৬১ সালে পবিত্র মদিনা নগরীতে প্রতিষ্ঠিত হয়। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে শুধুমাত্র পুরুষ শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানটি উচ্চমানের শিক্ষার সুযোগ প্রদান করে।
আবেদনকারীর যোগ্যতা:- প্রার্থীকে মুসলিম এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
- শারীরিক ও মানসিকভাবে সুস্থতার সনদ থাকতে হবে।
- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- সর্বশেষ ডিগ্রির পর সর্বোচ্চ ৫ বছরের মধ্যে আবেদন করতে হবে।
- বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে।
বৃত্তির সুযোগ-সুবিধা:- মাসিক উপবৃত্তি
- মেধাভিত্তিক অতিরিক্ত ভাতা
- রেস্তোরাঁতে খাবারের সুবিধা
- আবাসনের ব্যবস্থা
- মানসম্মত চিকিৎসা সুবিধা
আবেদন প্রক্রিয়া:আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ:বিএস কোর্স: ১৪ জুন ২০২৫
মাস্টার্স ও পিএইচডি কোর্স: ৩১ অক্টোবর ২০২৫
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত