ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাপ বাড়াচ্ছে ভারত সরকার
ডুয়া ডেস্ক: শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের সরকার অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের কাছে ২,৩৬০ জন অনিবন্ধিত অভিবাসীর নাগরিকত্ব যাচাই করে দ্রুত প্রত্যাবাসনের অনুরোধ জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার (২২ মে) এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে অনেক বাংলাদেশি রয়েছেন, যাদের দেশে ফেরত পাঠানো প্রয়োজন। আমরা বাংলাদেশ সরকারের কাছে তাদের জাতীয়তা যাচাইয়ের অনুরোধ করেছি।
তিনি জানান, এসব অভিবাসীর তালিকা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত প্রক্রিয়া শেষ করার আহ্বান জানানো হয়েছে।
জয়সওয়াল আরও বলেন, যে কেউ ভারতে অবৈধভাবে অবস্থান করলে, তার নাগরিকত্ব যাই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি সূত্র জানিয়েছে, ভারতের পূর্ব সীমান্ত দিয়ে সম্প্রতি ‘পুশ-ব্যাক’ নীতির আওতায় অনিবন্ধিত বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে। এ পরিস্থিতিকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ