ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা একত্রিত হয়ে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে আরও সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে তারা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছেন বায়তুল হিকমাহ মডেল মাদরাসা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সিরাজ মডেল স্কুল, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন, ইউনিক মডেল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সময়ের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছে।
স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মহাসড়ক। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও অভিভাবকেরাও রাস্তায় নামেন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে অবকাঠামো সংকটে ভুগছে বিশ্ববিদ্যালয়টি। এর স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থীদের নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবাদে মুখর হয়ে ওঠা জনতার কণ্ঠে ধ্বনিত হয় এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো আমরা বাস্তবায়ন করবই। তাদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক ছাড়বেন না তারা।
অবরোধের কারণে ঢাকা ও পাবনাগামী সকল ধরনের যানবাহন চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
এর আগে, গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে ধারাবাহিকভাবে তারা মহাসড়কে প্রতীকী ক্লাস, মৌন মিছিল-সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)