ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে একটি মার্কিন সামরিক বিমানে তারা ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এটি অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ধারাবাহিক প্রক্রিয়ার অংশ যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর জোরদারভাবে শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক বিবৃতিতে জানায়, ফেরত পাঠানোর তালিকায় ৬১ জন বাংলাদেশির নাম ছিল। তবে পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত চার্টার্ড ফ্লাইটে ৩০ জনকে ফেরত পাঠানো হয়।
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ভারত ও ব্রাজিলসহ একাধিক দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর নজির থাকলেও বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে বরাবরই মানবিক আচরণ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত কাউকে হাতকড়া পরানো হয়নি।
ফেরত পাঠানোর আগে বিভিন্ন স্তরের আলোচনায় বাংলাদেশ মানবিক ব্যবস্থার বিষয়ে গুরুত্ব দেয় যা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সম্মানজনকভাবে মেনে নেওয়া হয়। এবারও ফেরত পাঠানোদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছরে ধাপে ধাপে মোট ১১৮ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে। নিয়মিত এই প্রক্রিয়ার আওতায় প্রায় প্রতি মাসেই কিছুসংখ্যক অবৈধ অভিবাসীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ