ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কুয়েতে বিপদে ১৩০ বাংলাদেশি
কুয়েতে পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ক্যাপ টেক’-এর ১৩০ জন বাংলাদেশি শ্রমিক চার মাসের বেতন বাকি থাকার কারণে কর্মবিরতিতে যান। এজন্য দেশটির শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করে পাঠানো হয়েছে প্রত্যাবাসন কেন্দ্রে।
কুয়েতের শ্রম আইন অনুযায়ী ধর্মঘট নিষিদ্ধ। তাই এই কর্মবিরতিকে ‘আইন ভঙ্গ’ হিসেবে গণ্য করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কোম্পানিটি এরই মধ্যে কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে। বাকিদের বিষয়ে কুয়েত সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
চলতি বছরের মার্চ থেকে বেতন না পাওয়ায় ‘ক্যাপ টেক’ কোম্পানির ১৩০ জন বাংলাদেশি শ্রমিক ২১ জুলাই থেকে কর্মবিরতি শুরু করেন। পরদিন তারা ফান্তাস থানায় লিখিত অভিযোগ করলে থানার নির্দেশে বাংলাদেশিসহ অন্যান্য দেশের শ্রমিকদের আটক করে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়।
কোম্পানির মালিক দাবি করেছেন, তার এক ব্যবসায়িক অংশীদার শ্রমিকদের বেতনের অর্থ নিয়ে পালিয়ে গেছেন। মালিক পক্ষ থেকে এক মাসের বেতন পরিশোধ করে বাকি তিন মাসের বেতন কিস্তিতে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন জানান, ২০২৪ সালের নভেম্বরে একই কোম্পানির সঙ্গে শ্রমিকদের বেতনবিষয়ক বিরোধ দূতাবাসের মধ্যস্থতায় মীমাংসা হয়েছিল। তবে এবার শ্রমিকরা দূতাবাসকে আগেভাগে কিছু না জানানোয় তাত্ক্ষণিক হস্তক্ষেপ সম্ভব হয়নি।
বর্তমানে শ্রমিকদের বাধ্যতামূলকভাবে দেশে ফেরত পাঠানোর আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ দূতাবাস কুয়েতের পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং জনশক্তি কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ