ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
লন্ডনে লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান
যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডনে একটি লোকাল বাসস্টপে সাধারণ যাত্রীর মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রশংসাও কুড়িয়েছে নেটিজেনদের কাছ থেকে।
স্থানীয় সময় শুক্রবার সকালে লন্ডনের উত্তরাঞ্চলে একটি বাসস্টপে তারেক রহমানকে দেখা যায়। হালকা নীল শার্ট, খাকি প্যান্ট ও স্নিকার্সে স্বাভাবিক ও অনাড়ম্বর ভঙ্গিতে তিনি অপেক্ষা করছিলেন বাসের জন্য। হাতে মোবাইল ফোন, পাশে লাল বেঞ্চে বসে থাকা অবস্থায় তার ছবি ধারণ করা হয়।
পরবর্তীতে একটি লাল ডাবল-ডেকার বাস থামলে তিনি অন্য যাত্রীদের সঙ্গে উঠে পড়েন সেই বাসে। ঘটনাটির কয়েকটি ছবি বিএনপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জানিয়েছে, তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসের সময় কোনো ভিআইপি সুবিধা নেন না। তিনি সাধারণ মানুষের মতো গণপরিবহন ব্যবহার করেনযা তার বিনয়ী মনোভাব, সহজ-সরল জীবনধারা এবং জনগণের সঙ্গে হৃদ্যতা বজায় রাখার স্পষ্ট দৃষ্টান্ত।
এমন আচরণ একজন রাজনৈতিক নেতার মধ্যে সচরাচর দেখা না গেলেও তারেক রহমানের এ সাধারণ জীবনযাপন অনেকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)