ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়ায় প্রাণ গেল ৩ বাংলাদেশির
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যম বেরিতা হারিয়ান এর বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহতদের মধ্যে রয়েছেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র বাস (৪০)।
কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান মো. আদলি মাত দাউদ জানান, একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুজন গুরুতর আহত হন। আহতদের তৎক্ষণাৎ তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটির চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্সও চলতি বছরের মে মাস থেকে নবায়নহীন ছিল। এ ঘটনায় ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারা অনুযায়ী তদন্ত শুরু হয়েছে।
পুলিশ এখন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও হতাহতদের নিয়োগকর্তাদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত